শনিবার, ১৪ মার্চ ২০২৬

ময়মনসিংহের ভাইরাল তরুণী রিমার মৃত্যু

মোঃ আবুল কালাম

ময়মনসিংহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তরুণী রিমা মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রিমার বাবা শাকিল আহমেদ শরীফ।

গত কয়েকদিন আগে রিমাকে শহরের একটি সড়কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পথচারীরা সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

পরিবারের সদস্যদের ভাষ্যমতে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই রিমা মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েন। আজ হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে নেওয়ার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজন ও স্থানীয়রা তার রুহের মাগফিরাত কামনা করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন