মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

পীরগঞ্জে জামিনে থাকা মাহাবুর আলমের বিরুদ্ধে বাদিপক্ষকে হুমকি ও সন্ত্রাসীদের সহযোগিতায় জমি দখলের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১০নং জাবরহাট ইউনিয়নের হাটপাড়া বন্দর এলাকায় চলমান জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জামিনে থাকা মাহাবুর আলম, তার স্ত্রী মাহফুজা, আম্মা মার্জিনা, বাবা ওবাইদুর, বেশ কয়েকজন মামা, মামাতো ভাই এবং দক্ষিণ নওপাড়া এলাকার মাইন উদ্দীনের ছেলেদের বিরুদ্ধে সাংবাদিক রেজাউল করিমের পরিবারকে হুমকি-ধমকি, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসীদের সহযোগিতায় জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী বাদি রেজাউল করিম সাংবাদিক অভিযোগ করেন, মামলায় জামিন পাওয়ার পর থেকেই মাহাবুর আলম নিয়ম-নীতি বা আদালতের নির্দেশনা অমান্য করে বারবার তাদের বাড়ির উঠানে এসে অশালীন আচরণ, তর্ক-বিতর্ক ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এতে পরিবারসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

গতকাল শনিবার (২২ নভেম্বর) বিকেলে প্রথম দফায় জমি চাষের উদ্দেশ্যে একটি মাহেন্দ্র গাড়ি নিয়ে ঘটনাস্থলে যান মাহাবুর আলম। এ সময় বাদি রেজাউল করিম ড্রাইভারকে জানান, জমি-সংক্রান্ত অভিযোগ থানায় বিচারাধীন এবং তদন্তও সম্পন্ন হয়েছে। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাষাবাদ না করাই উত্তম এ কথা শোনার পর মাহেন্দ্রটি সরে যায়।

কিন্তু একই দিন সন্ধ্যায় পরিস্থিতি আরও উত্তেজনা তৈরি করে, রাত সাড়ে ৭টার দিকে দক্ষিণ নওপাড়া এলাকার মাইন উদ্দীনের সব ছেলে, মল্লিকপুর থেকে মাহাবুর আলমের মামা ও কয়েকজন বহিরাগত সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে আবারও ঘটনাস্থলে হাজির হন মাহাবুর আলম। পরে তারা আব্দুল ওহাব এর ছেলে ওয়াসিমর এর মাহেন্দ্র গাড়ি ব্যবহার করে জোরপূর্বক জমিতে চাষ দেয়।

বাদিপক্ষের দাবি এটি ছিল পরিকল্পিতভাবে শক্তি প্রদর্শন ও ভয়ভীতি সৃষ্টি করে জমি দখলের অপচেষ্টা, যা বিচারাধীন মামলার শর্ত লঙ্ঘন এবং আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিপক্ষের এমন আচরণে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যথাসময়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা না নিলে বড় ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে।

বাদিপক্ষ রেজাউল করিম প্রশাসনের নিকট পরিবারের নিরাপত্তা নিশ্চিতে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন