বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দল

ইউ বি টিভি ডেস্ক

এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫–এ আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান থেকে সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দল।
আগের ম্যাচে হংকংকে বড় ব্যবধানে হারিয়ে নেট রান রেটে এগিয়ে ছিল দলটি। দোহায় দ্বিতীয় ম্যাচেও সেই দাপট বজায় থাকে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে রিপন মণ্ডল ও রাকিবুল হাসানের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৭৮ রানে থামে আফগানিস্তান ‘এ’ দলের ইনিংস।
লক্ষ্য তাড়ায় ১৩.৩ ওভারে ২ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
২ ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের পয়েন্ট সমান ২ হলেও নেট রান রেটে টাইগাররাই অনেক এগিয়ে। বাংলাদেশের নেট রান রেট +৪.০৭৯, শ্রীলঙ্কার +১.৩৪১ এবং আফগানিস্তানের +০.১২২—যার ফলে
সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগেই।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন