মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ভূঞাপুরে চাকরির প্রলোভন দেখিয়ে সাত লাখ টাকা হাতানোর অভিযোগে স্থানীয়দের হাতে আটক

মোহাম্মদ সোহেল (বিশেষ প্রতিনিধি)

চাকরির প্রলোভন দেখিয়ে সাত লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জয়নাল (৩৫) নামের এক ব্যক্তিকে টাঙ্গাইলের ভূঞাপুর পৌর এলাকার বামনহাটা বাজারে আটক করেছে ভুক্তভোগী ও স্থানীয় জনতা। রোববার (১৬ নভেম্বর) সকালে ওই বাজারে তাকে আটক করে রাখা অবস্থায় বামনহাটা বাজার ও আশেপাশের এলাকার কয়েকজন অভিযোগ করেন, ঘাটাইল উপজেলার লোকের পাড়া ইউনিয়নের নলছা গ্রামের লতিফ মিঞার ছেলে জয়নাল ও তার সহযোগীরা একটি চক্র গড়ে তোলে। তারা রেলওয়েতে ১৫ হাজার টাকা বেতনের স্থায়ী চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আদায় করার পর নাম মাত্র বেতনের অস্থায়ী চাকরি দেয়। পরে তিন দিনের মাথায় সেই চাকরিও কেড়ে নেওয়া হয়। ভুক্তভোগীরা জানান, বামনহাটা বাজার সমিতির সভাপতি মো. সানোয়ার হোসেন, আবদুল জলিল, জয়নালসহ মোট পাঁচজনের একটি চক্র স্থানীয় যুবকদের রেলওয়েতে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখায়। এই চক্রের প্রধান সদস্য ছিলেন জয়নাল। বাহাদীপুরের এক ব্যক্তি এবং বামনহাটা গ্রামের দুই ব্যক্তির কাছ থেকে প্রলোভন দেখিয়ে মোট সাত লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। টাকা নেওয়ার পর তাদের বলা হয়, ‘১৫ হাজার টাকা বেতনের স্থায়ী চাকরি না দিয়ে ১০ হাজার টাকা বেতনের একটি চাকরি দেওয়া হবে।’ কিন্তু সেই চাকরিও ছিল অস্থায়ী, যা মাত্র তিনদিন পরেই বাতিল করা হয়। এ ঘটনায় প্রতারিতরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং জয়নালকে চিনতে পেরে বামনহাটা বাজারে তাকে আটক করে।ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, “বামনহাটা বাজার সমিতির সভাপতি মো. সানোয়ার হোসেন, আবদুল জলিল, জয়নালসহ অন্যরা মিলে আমাদের সঙ্গে এই প্রতারণা করেছেন। আমরা টাকা দিয়েছি, কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি রাখেনি।” এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে আমারা অবগত না। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন