শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬

নওগাঁয় জাতীয় নাগরিক পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত

সাইফুল ওয়াদুদ, নওগাঁ প্রতিনিধিঃ

গোস্তহাটির মোড় (নওগাঁ), ১৫ নভেম্বর ২০২৫ মোল্লা কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নওগাঁ জেলা শাখার উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় আয়োজিত এ সভায় দলীয় নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা তুলে ধরেন।

বক্তারা বলেন, রাষ্ট্র পরিচালনায় জনগণই হলো প্রধান নিয়ামক। তাই জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠ পর্যায়ে সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। এছাড়া জুলাই যুদ্ধে প্রাণ হারানোদের স্মরণ করে তাদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান নেতারা।

এনসিপি নওগাঁ জেলা শাখার আহবায়ক মাহফুজার রহমান চৌধুরী রুবেল তাঁর বক্তব্যে বলেন, “লবিং ছাড়া রাজনীতি চলে না। তবে দলীয় গ্রুপিং কোনোভাবেই চলবে না। পানি যেমন নৌকা চালায়, তেমনি লবিং রাজনৈতিক শক্তিকে এগিয়ে নেয়; তবে খেয়াল রাখতে হবে—সেই পানি যেন নৌকার ভেতরে ঢুকে ক্ষতি না করে।” তিনি রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

জুলাই আন্দোলনের উত্তরাঞ্চলের সংগঠক ও নওগাঁ সদর–০৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুনিরা শারমিন বিশেষ কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় ফোন বার্তায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাব কি না—সেটি নিয়ে আলোচনা চলছে। জুলাই সনদ বাস্তবায়নই আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। ব্যক্তি স্বার্থের উর্ধ্বে থেকে দলকে সুসংগঠিত করাই এখন প্রয়োজন।” তিনি আয়োজকদের প্রতি শুভকামনা জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন খন্দকার তারিকুল ইসলাম দিপু। এসময় মাহফুজার রহমান চৌধুরী রুবেলকে আহবায়ক এবং খন্দকার তারিকুল ইসলাম দিপুকে সদস্য সচিব করে ৬ মাস মেয়াদী আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। সভায় দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ, রানা জোয়ার্দারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন