মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ভূঞাপুরে জমি বিরোধকে কেন্দ্র করে হত্যার হুমকি দেওয়ায় সংবাদ সম্মেলন

মোহাম্মদ সোহেল টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে জমি নিয়ে বিরোধের জেরে একদল ব্যক্তির হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ শহিদুল ইসলাম (৫৯)।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টায়

টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা সেতুবাজারে অবস্থিত যমুনা আঞ্চলিক প্রেসক্লাবে তিনি এই সংবাদ সম্মেলন করেন। ভুক্তভোগী মোঃ শহিদুল ইসলাম দাবি করেছেন, গত বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৮টায় উপজেলার কষ্টাপাড়া টাওয়ার মোড়ে স্থানীয় হাকিম মন্ডল, শাহীন মন্ডল, রফিকুল মন্ডল, সাফি মন্ডল, রাহাত, রিফাত ও ছানি মন্ডল তাকে অশালীন ভাষায় গালাগালি করেন, মারধর ও হত্যার হুমকি দেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে উল্লিখিত ব্যক্তিদের সাথে তার একটি জমি নিয়ে বিরোধ চলছে। গত ২০ অক্টোবর টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে শহিদুল ইসলামের বিরুদ্ধে একটি আবেদন দায়ের করা হয়। তাতে দাবি করা হয়, জমি বিরোধের জেরে তিনি প্রতিপক্ষকে বাঁশের লাঠি ও দা দিয়ে হুমকি দিয়েছেন। শহিদুল ইসলাম তার বিরুদ্ধে জানান, এই অভিযোগকে “সম্পূর্ণ মিথ্যা ও সাজানো” বলে আখ্যায়িত করেন।

তিনি আরও জানান, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এর কাছে এই হুমকির বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দ্রুত ও নিরপেক্ষ তদন্তসহ অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ চেয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় দুই ব্যক্তি মোঃ আব্দুল মালেক শেখ ও মোঃ অলি মিঞা শহিদুল ইসলামের পক্ষে তাদের বক্তব্য দেন:

আব্দুল মালেক শেখ বলেন, অভিযুক্তরা জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ইচ্ছাকৃতভাবে শহিদুল ইসলামকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছেন। স্থানীয় অলি মিঞা জনান, সাত বছর আগের, যখন শহিদুল ইসলাম মালয়েশিয়ায় থাকাকালীন তার প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের গাছ অন্যেরা কেটে নিয়ে যায়। তার মতে, ওই সময়ে করা মামলার তদন্তে কারচুপি করা হয়েছিল। এ-ই বিষয়ে ভূঞাপুর থানা পুলিশের পক্ষ থেকে এসআই মোঃ রুবেল জানান, গত বুধবার (৫ নভেম্বর) ঘটনার বিষয়টি অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে . প্রাথমিকভাবে হুমকির বিষয়ে সত্যতা পাওয়া গেলেও এখনও পর্যন্ত কোনো মারামারির ঘটনা ঘটেনি, বিষয়টি আইনি প্রক্রিয়া চলমান আছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন