রবিবার, ২৯ মার্চ ২০২৬

নিঃশব্দ রাতের আত্মকথন

সম্পাদকঃ রুবিনা শেখ

রাত একটাই— আধার কালো,
তবু প্রতিটি জাগরণ ভিন্ন আলো।
কেউ হাসির উল্লাসে ভরে তোলে জীবন,
কেউ আবার স্বপ্নে হারায়, মিশে যায় বিভ্রান্ত মন।
কেউ চাওয়া-পাওয়ার হিসাব মেলায়,
কেউ চোখের পানিতে গল্প লেখায়।
আমি শুধু নীরবে তাকাই আকাশের দিকে,
একাকীত্ব ঢাকি শব্দের পোশাকে।
আমাকে কেউ আঘাত দিলে,
আমি প্রতিঘাত করি না কোনো কৌশলে।
কারণ আমি বিবেকের কাছে দায়বদ্ধ—
সে-ই আমার শান্তি, আমার একমাত্র সত্য।
আমার সহজ সরলতা হয়তো দুর্বলতা নয়,
এটাই আমার শক্তি, আমার পরিচয়।
তাই হয়তো অবহেলা পেয়েও নিঃশব্দে থাকি,
তবু মন থেকে কাউকে আঘাত দিতে পারি না আমি।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন