বুধবার, ১১ মার্চ ২০২৬

পাবনা-৩ এর বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশী প্রার্থী স্থানীয় প্রার্থী মনোনয়নের দাবীতে সমাবেশের ডাক

নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী

পাবনা-৩ এর বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশী প্রার্থী বুহত্তর সমাবেশের ডাক দিয়েছেন। আগামী ৮ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে ঐ সমাবেশের ডাক দেওয়া হয়।
বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চাটমোহর উপজেলা শাখার সাবেক অহবায়ক জনাব কে এম আনোারুল ইসলাম তার বাসভবনে নেতা- কর্মীদের এক সমাবেশের মাধ্যমে আগামী ৮ নভেম্বর বিকাল ৩ টায় বালুচর খেলার মাঠে সমাবেশের ঘোষণা দেন। ঐ সমাবেশে পাবনা-৩ এর দলীয় প্রার্থীতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও পরবর্তী কর্মসূচী ঘোষণা দেবার সম্ভবনা রয়েছে।

আপর দিকে পাবনা-৩ এর বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থী হাসাদু ইসলাম হীরা তার কার্যালয়ে লাইভে এসে বুহত্তর সমাবেশের ডাক দিয়েছেন। আগামী ৮ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে ঐ সমাবেশের ডাক দেওয়া হয়। বিএনপি চাটমোহর উপজেলা শাখার সাবেক যুগ্ন অহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা তার কার্যালয়ে নেতা- কর্মীদের উপস্থিতিতে লাইভে এসে আগামী ৮ নভেম্বর বিকাল ৩ টায় বালুচর খেলার মাঠে বৃহত্তর সমাবেশের ডাক দিয়েছেন। ঐ সমাবেশে পাবনা-৩ এর দলীয় প্রার্থীতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন এবং পরবর্তী কর্মসূচী ঘোষণা করবেন।
উভয় নেতাই সকল নেতা – কর্মী এবং পাবনা- ৩ এর এলাকাবাসীকে ঐ সমাবেশে যোগদানের আহবান জানিয়েছেন। উভয় নেতাই স্থানীয় প্রাথীর দাবীতে আন্দোলন করে আসছেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন