চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও ৮ আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহ ‘র উপর সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ সহ বিএনপি নেতা সরোয়ার বাবলার মৃত্যুর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বুধবার সন্ধ্যায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উত্তর পতেঙ্গাস্থ ৪০ নং ওয়ার্ড কাঠগড় মোড়ে আহ্বায়ক মোঃ লোকমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনজুর কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক হাজী মুজিবুল হক কোম্পানি।
তিনি বলেন, এরশাদ উল্লাহ এর উপর হামলা গুলিবিদ্ধ সহ নিহতের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দরা ফ্যাসিস্ট সরকারের এবং চিহ্নিত র্দূবৃত্তদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ ইলিয়াছ, যুগ্ম আহ্বায়ক মোঃ সালাউদ্দিন,নগর কৃষক দলের আহ্বায়ক মোঃ আলমগীর , ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ ফজলুল রহমান, মোঃ সায়েম, মোঃ আলী নূর, গিয়াসউদ্দিন, মোঃ ইউসুফ, নূর মোহাম্মদ, স্বেচ্ছাসেবক দলের ওসমান, মোঃ জাহাঙ্গীর আলম সহ যুবদল ছাত্রদল, শ্রমিক দল ও তাঁতীদল, কৃষক দল ও জাসাস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল কাঠগড় মোড় থেকে ইন্টার্ন কেবলস হয়ে বালিকা বিদ্যালয় মোড় ঘুরে পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।
দোষী ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

