রবিবার, ২৯ মার্চ ২০২৬

মানুষের মায়া

সম্পাদকঃ রুবিনা শেখ

সাগরের গভীরতা যেমন মাপা যায় না, তেমনি মানুষের মনও বোঝা যায় না।
হাসির আড়ালে লুকিয়ে থাকে কান্নার ছায়া, কে জানে, কোন মুখে কত মিথ্যার মায়া।
মানুষের মায়ায় জড়ালে মন হারায়, বিশ্বাসের স্রোতে হৃদয় ভেসে যায়।
তোমার চোখের চাহনি ছিল স্বপ্নের মতো, সেই চোখই আজ অচেনা — বিষাদে ভরতো।
তোমার মায়ায় ডুবে গিয়েছিলাম অজান্তে,ভাবিনি, এ মায়া আগুন হবে অন্তর প্রান্তে।
তোমার মিথ্যে ভালোবাসায় ভেসে গেলাম আমি,
শেষে রইল শুধু স্মৃতির ছাই, অশ্রুর নীচে নামি।
যদি না জড়াতাম তোমার সেই কোমল ছোঁয়ায়,
তবে জানতাম না—অশ্রু কেমন করে বুক পুড়িয়ে যায়।
মানুষকে চেনা বড় কঠিন রে প্রাণ,
হাসির ভিতরে লুকায় কতো অজানা ক্ষয়মান।
হয়তো এভাবেই জীবন শেখায়,
ভালোবাসা নয়—মায়াই মানুষকে দগ্ধ করায়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন