অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক, উজ্জ্বল বাংলাদেশ : আসন্ন নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে এখনো কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি। পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানা গেছে। এদিকে, সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ ও রায়গঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সাবেক রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি আয়নুল হক, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম. আকবর আলী, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টি সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডা. এম এ মতিনের ছেলে ডা. এম এ মুহিত।

