বুধবার, ১৮ মার্চ ২০২৬

আঠারদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

মোহাম্মদ সোহেল (বিশেষ প্রতিনিধি)

টাঙ্গাইলের ঘাটাইল আঠারদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে ৭নং দিগড় ইউনিয়ন পরিষদের সৌজন্যে এ উপকরণ বিতরণ করা হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও ৭নং দিগড় ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মাজহারুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষা উপকরণ তুলে দেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা প্রকৌশলী জনাব মোহাম্মদ ফজলুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলাম এবং উপ-সহকারী প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণকে একটি সময়োপযোগী ও মহৎ উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেন। তারা শিক্ষার্থীদের এসব উপকরণ কাজে লাগিয়ে আরও মনোযোগ সহকারে পড়ালেখা করার পরামর্শ দেন। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এবং দারিদ্র্য দূর করাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন