রবিবার, ২৯ মার্চ ২০২৬

একাকী

রুবিনা শেখ, সম্পাদক

অগণিত যাত্রিক ক্লান্ত, দিশাহারা,
প্রাণের ভেতর খোঁজে মুক্তির কোনো দোর।
পথ আছে, তবু সে জানে না কোথায় তার গন্তব্য,
চরণের নিচে জড়িয়ে থাকে নিয়মের লোহার শিকল।
হে অসীম আকাশ!
তোমার নীল চোখে নিষ্পলক যে দৃষ্টি —
সেই দৃষ্টিতেই বিধি-বিধানের কারাগার ভাঙে,
ভেঙে পড়ে মায়ার ছায়া,
মরীচিকার মতো উধাও হয়ে যায় সব স্বপ্ন।
জনতার ভিড়ে আমি একা বসে ভাবি,
কোন দূর অচেনা জাদুপুরের আহ্বান টানে আমায়?
কোন রহস্যের ইন্দ্রজাল ছুঁয়ে
বাস্তবের রক্তাক্ত তীরে এসে দাঁড়াই একা?
তোমার স্ফটিক আলো ছুঁয়ে
আমার নীল স্বপ্ন মেলে ধরে ডানা
মৌন, মায়াবী,
অন্তহীন আকাশের মতোই একাকী।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন