রবিবার, ২৯ মার্চ ২০২৬

জীবনের বৈচিত্র্য

রুবিনা শেখ

জীবন কতটা বৈচিত্র্যময়
কখনো সুখে রোদ ঝরে, কখনো দুঃখে ঝরে বৃষ্টি, হাসির আড়ালে লুকায় কান্না,
কেউ ভালোবাসায় হারায় নিজেকে নিঃশেষে, আবার কেউ ভালোবাসাকে রাখে খেলনার মতো হালকাভাবে।
কেউ সারাটা পৃথিবী উজাড় করে দায়, কেউ রাখে এক মুঠো প্রার্থনায়, ভোমরের মতো ক্ষণিকের সুখে মেতে উঠে কেউ,
এই ফুলে, ওই ফুলে ঘুরে বেড়ায়, মধুর মোহে।
নারী ভালোবাসে এক জনকে প্রাণের মতো, তাতে থাকে আত্মা, দুঃখ, বিশ্বাসের সুগন্ধ। কিন্তু পুরুষ
তার ভালোবাসা যেন আকাশের মতো বিস্তৃত, দৃষ্টিতে, কথায়, একটু ছোঁয়ায়, ফোন আলাপ, কিংবা একাধিক সফটওয়্যারের মেসেঞ্জারের মাধ্যমে ,
সে খোঁজে নতুন রঙ, নতুন নাম, বাহিরে ফুলের সুবাস,মুখে নীতি বাক্য , নেশায় আসক্ত মান,
চোখে খেলে আকর্ষণের স্রোত,
কেউ চায় দেহ, কেউ চায় মোন মিষ্টি কথার ঝুড়ি, মায়া সেটা কি পুরুষ নাহি বুঝে , এখানেই শেষ নয়, পুরুষ কখনো একনিষ্ঠ হয় না
সে প্রেমে নয়, আসক্তিতে বাঁচে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন