রবিবার, ২৯ মার্চ ২০২৬

হৃদয়ের মৃত্যু

রুবিনা শেখ

ভালোবাসার যুদ্ধে জয় নয়, পরাজয়ের রক্তলেখা
সেখানে জন্ম নেয় নিঃশব্দ মৃত্যুর নাম, হৃদয়।
যার জন্য যুদ্ধে নেমেছিলাম,
শেষমেশ সেই তোমারই কথার আঘাতে
আমার হৃদয়ের মৃত্যু ঘটল নিঃশব্দে।
তুমি ছিলে আমার পৃথিবীর শ্রেষ্ঠ উপহার,
প্রার্থনার একমাত্র প্রতিমা,
আমার জীবনের অনন্ত নীল আকাশ।
কিন্তু আজ তুমি পাশে থেকেও বহু দূরে—
অন্য কারো সঙ্গে মিশে থাকা এক হাসি,
ফোনের পর্দায় ভেসে ওঠে নতুন কোনো সুবাস।
আমার বুকের ভেতর শেষ পেরেকটা ঠুকে গেলে তুমি।
দূর নীল মেঘের দিকে তাকিয়ে
নিজের কফিনের ভেতর থেকে
আমি ছেড়ে দিই এক দীর্ঘ নিঃশ্বাস।
চোখের কোণে নোনা জল ঝরে পড়ে নিঃশব্দে,
হৃদয় ভস্ম হয়ে যায় ব্যথার আগুনে,
তবু ঠোঁটে আঁকি এক নকল হাসি
যেন কিছুই হয়নি।
কিন্তু জানো,
অন্তরে তখনও জ্বলছে সেই যুদ্ধের আগুন,
যার জন্য আমি একদিন
তোমার কাছে আত্মসমর্পণ করেছিলাম।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন