বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায়ী আটক-৫ 

মোঃ সবুজ

ভোলা সদরের বাপ্তা পাইলট এলাকায় যৌথবাহিনীর অভিযান চালিয়ে বিপুল মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায়ী কে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।

বুধবার ( ২ অক্টোবর) সন্ধ্যা ৭.৩০ থেকে ১১ টা পর্যন্ত ভোলা সদরের বাপ্তা পাইলট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভোলা নৌ কন্টিনজেন্টের লেফটেন্যান্ট মুফতাদি উল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- রিপন (২৪), আরিফ (২২), রাজিব (২২), শাকিব (২৫) ও সহিদ (৪৫)। তাদের বাড়ি একই এলাকাতেই।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন এ অভিযান চালিয়ে শহিদুলের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শহিদুল এর নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে যার পরিপ্রেক্ষিতে নৌ বাহিনী পুলিশ ও র্যাব যৌথ অভিযান পরিচালনা করা হয়।

আটক করার সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৮৭ বোতল ফেন্সিডিল, ২৮.৫ কেজি গাঁজা, ১৭ পিস ইয়াবা, ১টি রাম-দা, ৬ টি স্মার্ট ফোন এবং নগদ ৩২,০৮০ টাকাসহ ০৫ জনকে আটক করা হয়। আটককৃতদের ভোলা সদর থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন