রবিবার, ২৯ মার্চ ২০২৬

মুর্শিদের পদধূলি

তৌসিফ রেজা আশরাফী

আপনার ছাড়া অপূর্ণ আমার এই জীবন,
আপনার ছায়াই সম্পূর্ণ আমার জীবন।

আপনার কদমের ধূলা নয় শুধু মাটি,
এটি আমার জীবনের সফলতার চাবিকাঠি।

মুর্শিদ জামাল আশরাফ আপনি ভালোবাসার সুর,
আপনার এই পবিত্র নামটি আমার জীবনের মূল।

বহুদিন হলো পাইনি আপনার দেখা,
তবুও হৃদয়ের স্মৃতির পাতায় আপনি রয়েছেন তরতাজা।

দেশে বহু মনীষীর পদচারণা হলেও
আপনার শুন্যতা রয়েছে অপূরণীয়।

আপনার দর্শনের অপেক্ষায় তৃষ্ণার্ত আমার মন,
জানিনা কবে মিটবে দর্শনের সেই তৃষ্ণা।

আপনার অপেক্ষায় সজাগ থাকবো চিরকাল,
আমৃত্যু সরব থাকবে তৌসিফের মুখে আপনার নাম।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন