বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

জাইমা রহমানের জন্মদিনে লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপি নেতাদের শুভেচ্ছা

এস এম সালমান হৃদয়, বগুড়া

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডা. জোবাইদা রহমানের কন্যা জাইমা রহমান আজ জন্মদিন পালন করেছেন। এ উপলক্ষে দেশব্যাপী শুভেচ্ছা জানানো হয়েছে এবং বিশেষভাবে বগুড়া জেলার সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপি পরিবারও আনন্দময় এই দিনটিতে অভিনন্দন জানিয়েছেন।

লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি মাফতুন আহমেদ মন্ডল, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল বাসেদ, সহ-সভাপতি কামাল পাশা, আব্দুস সাত্তার প্রাং, মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ আপেল মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক উকিল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মোল্লাসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নেতৃবৃন্দ জাইমা রহমানের দীর্ঘায়ু, সুস্থতা ও সুখী জীবন কামনা করেছেন। এছাড়াও তারা তাঁর দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার জন্য দোয়া ও শুভকামনা প্রকাশ করেছেন। জন্মদিনের এই আনন্দঘন মুহূর্তে নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন যে জাইমা রহমান সমাজ ও রাজনীতিতে তাঁর অবদানের মাধ্যমে নতুন প্রেরণা দেবে এবং দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবে।

উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক মাধ্যমে ও ব্যক্তিগতভাবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেন, জাইমা রহমানের নেতৃত্ব ও নীতি দেশ ও জাতির জন্য উদাহরণ হিসেবে কাজ করবে। জন্মদিনের এই শুভ সময়ে নেতৃবৃন্দ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, চলুন একযোগে দেশের উন্নয়ন ও সুস্থ সমাজ গঠনে সকলেই সহযোগিতা করি।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন