বুধবার, ১৮ মার্চ ২০২৬

মা হচ্ছেন কোয়েল মল্লিক

ইউ বি টিভি ডেস্ক

পূজা শুরুর আগেই ভক্তদের সুখবর দিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে শিগগিরই কোয়েল ও নিসপাল দম্পতির সংসারে আসতে চলেছে নতুন অতিথি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে কোয়েল মল্লিক ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। যেখারে, মেট্রোরেলে পাশাপাশি সিটে বসে রয়েছেন কোয়েল ও নিসপাল। তাদের দুজনের সামনে দাঁড়ানো এই দম্পতির একমাত্র পুত্র কবীর।

ছবির ক্যাপশনে কোয়েল মল্লিক লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের পরিবার বড় হচ্ছে। খুব তাড়াতাড়ি কবীর (কোয়েলের ছেলে) বড় ভাই হতে চলেছে। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ প্রয়োজন।’

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন