নীলফামারী ৪ আসনে জনপ্রিয়তার শীর্ষে আবু সাইদ (লিওন) বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক। নীলফামারী কিশোরগঞ্জ ও সৈয়দপুরে রয়েছে বেশ জনপ্রিয়তা তরুণ এই নেতার এবং প্রতিদিনই প্রত্যেকটি মানুষের দ্বার গড়ায় ভোটের দাওয়াত পৌঁছে দিচ্ছেন জনপ্রিয় এই নেতা (লিওন)। ইতিমধ্যে কিশোরগঞ্জ ও সৈয়দপুরের নিম্ন অঞ্চল সহ হত দরিদ্র এলাকাগুলোতে বিভিন্ন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং বিভিন্ন রাস্তাঘাট উন্নয়নসহ করে দেখেছেন একাধিক কাজ। সচেতন নাগরিক ও জনসাধারণ মানুষরা বলতেছেন আমাদের নীলফামারী ৪ আসনে যদি তরুন এই নেতা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয় তাহলেই একটি রোল মডেল হিসেবে গড়ে তুলবেন নীলফামারী ৪ আসনকে। যুবসমাজ ও ছাত্র সমাজের আইকন আবু সাইদ (লিওন)। এ বিষয়ে মুঠোফোনে নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আবু সাঈদ লিওনের সাথে কথা হলে তিনি জানান আমাকে জনগণের ভালোবাসাই টেনে নিয়ে এসেছে কিশোরগঞ্জ ও সৈয়দপুরের মাটিতে যদি সকল জনগণের ভালোবাসায় আলোকিত হতে পারি ইনশাআল্লাহ ভালো কিছু পাবে অত্র আসনটি। এবং সকল দল মত নির্বিশেষে সবাইকে সামনের দিকে সামনের সারিতে এগিয়ে নেবে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং সারা বাংলাদেশেই ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে সবার প্রিয় এই দলটি।
