শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬

ধানের শীষের প্রতীক যে পাবে আমরা তারই ভোট করবো: তুহিন

মোঃ ওমর ফারুক (সানি), পাবনাঃ

আমরা যে যাই করি, যেভাবেই চলি, আমারা যেন ধানের শীষের প্রতীকটা নিয়ে সমানে এগিয়ে যায়। ধানের শীষের প্রতীক যে পাবে আমরা তারই ভোট করবো। ঈশ্বরদীর দাশুড়িয়া ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গণ-সংবর্ধনা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমনই মন্তব্য করেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, পাবনা জেলা যুবদলের সাবেক ১নং যুগ্ম সম্পাদক, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন।

গণ সংবর্ধনা অনুষ্টানে দাশুড়িয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম ঝন্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক উজ্জল হোসেন মৃধার সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা, ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সানাউল্লাহ মেম্বার, সাধারন সম্পাদক নাজমুল হাসান মুকুল, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক আজমল হোসেন, সাবেক যুগ্ন আহবায়ক মোস্তফা কামাল বকুল।

এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হেদায়েতুল ইসলাম অনিক, দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বিপুল মোল্লা, দাশুড়িয়া ইউনিয়ন যুবদল নেতা ইমদাদুল হক জিসান, রবিউল ইসলাম রবি, লিটন, দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবুল ইসলাম লাকী, কৃষকদলের আহবায়ক মহিদুল ইসলাম,আমিরুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা তাতীদলের সাধারন সম্পাদক পারভেজ পলাশ, ছাত্র নেতা আব্দুল্লাহ আল সৃজন, জীবন মোল্লা, মেরিদুল ইসলাম, দাশুড়িয়া ডিগ্রী অনার্স কলেজ ছাত্রদলের সভাপতি জিসান ও সাধারন সম্পাদক তানভীর আহমেদ তন্ময়সহ বিএনপির অঙ্গসংগঠনের স্থানীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন