বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

তাড়াশে নসিমনের চাপায় যুবক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে আবারও গরুবোঝাই নসিমনের চাপায় হাফিজুর রহমান (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তারাশ পৌর শহরের বারোয়ারিতলা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজুর পৌর শহরের দক্ষিণপাড়ার রবিউল করিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারের সময় গরুবোঝাই একটি দ্রুতগামী নসিমন গাড়ি হাফিজুরকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউর রহমান জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নসিমন গাড়িটি থানা হেফাজতে নেয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন