বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত আরও ৪৬

ইউ বি টিভি ডেস্ক

লেবাননে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। আর তাদের হামলায় গত ২৪ ঘণ্টায় ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।

বুধবার (২ অক্টোবর) রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বৈরুতের উপকণ্ঠে এবং বেকা, বালবেক-হারমেল ইসরায়েলি হামলায় ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।

এদিকে ইসরায়েলি বাহিনী বলছে, বুধবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ২৪০ টি মতো রকেট নিক্ষেপ করেছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সৈন্যদের মধ্যে যুদ্ধ তীব্রতর হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ৮ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

তারা জানিয়েছে, দুই ঘণ্টার কম সময়ে হিজবুল্লাহর সর্বশেষ রকেটগুলো তিন ধাপে ছোড়া হয়। রকেটগুলোর বেশির ভাগই ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের পশ্চিমাংশে উন্মুক্ত স্থানে পড়েছে। এ ছাড়া অঞ্চলটির উত্তরাংশে উন্মুক্ত স্থানে পড়েছে দুটি রকেট।

এদিকে গাজায় আক্রমণ জোরদার করেছে ইসরায়েল। এতে একটি এতিমখানাসহ আশ্রয়কেন্দ্র এবং স্কুলগুলোতে আলাদা হামলায় কয়েক ডজন নিহত হয়েছেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন