রবিবার, ২৯ মার্চ ২০২৬

ক্লান্তি শেষে প্রশ্ন দাঁড়ায়

কলমে: কামরুন তানিয়া

মন মাঝিরে,শুধায় ——–
মনের ঘরের দরজাকে কি ছিটকিনি দিয়ে আটকে রাখা যায়?
মনের গহীনে যদি কেউ জায়গা করে নেয়
তবে কি তা পাপাচরণ হবে?
নাকি হবে বৈরীভাব মনে সময় -অসময়ে,নিজের অজান্তে ভালোলাগার কিছু হিমেল অনুভূতি?
নাকি প্রিয় হবার তীব্র আকুলতা?
মন মাঝিরে,,শুধায়—-
তুমি কি রুপ কুমারের রাজ কুমার হয়ে তেপান্তরের মাঠ পেরিয়ে দৌরাত্ম্যের রত্ন কুমার হবে?
নাকি এপার থেকে ওপারে যাবার কেয়া পারাপারের
ছোট্ট কাষ্টের নায়ের মাঝি হবে?
আমার এক জীবনের লাগামহীন বেলেল্লাপনার সঙ্গী হবে?
আমিও যে অপেক্ষায় আছি,,,,, মন মাঝিরে!!!!

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন