রবিবার, ১৫ মার্চ ২০২৬

বগুড়া-৪ আসনে মনোনয়নে সবুজ সংকেত পেলেন সাবেক এমপি মোশারফ হোসেন!!

ইউ বি টিভি ডেস্ক

 

মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির দলীয় মনোনয়নে সবুজ সংকেত পেয়েছেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। বুধবার রাতে কাহালু উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ তথ্য নিশ্চিত করেন। সাবেক এমপি মোশারফ হোসেন জানান, মঙ্গলবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মোবাইল ফোনে তাকে বগুড়া-৪ আসনে প্রার্থী হওয়ার বিষয় নিশ্চিত করেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে ডোর টু ডোর গিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, তারেক রহমান বলেছেন ১২০ দিন ঈমানের সহিত কঠোর পরিশ্রম করে কাহালু- নন্দীগ্রাম কে বিপুল ভোটে জয়লাভ করতে হবে ‌। নেতাকর্মীদের উদ্দেশ্যে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, হিংসা অহংকার ভুলে গিয়ে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাহালু উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান ভাটা, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন , সহ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন