বুধবার, ১৮ মার্চ ২০২৬

পাবনায় স্পিডের আদলে তৈরি নকল ও ক্ষতিকর স্পাইডার পানীয় কারখানায় ভোক্তা অধিকারের অভিযান

মোঃ ওমরফারুক সানি পাবনাঃ

দেশের জনপ্রিয় পানীয় স্পিডের আদলে পাবনায় তৈরি হতো নকল ও ক্ষতিকর পানীয় স্পাইডার। এমন একটি কারখানায় অভিযান চালিয়ে জরিমানা ও পণ্য ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে পাবনা পৌর এলাকার দক্ষিণ রাঘবপুরের লাভলী ফুড ইন্ড্রাসটিজের কারখানায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

তিনি জানান, বিএসটিআই অনুমোদনহীন পণ্য তৈরি ও বাজারজাত করণের অভিযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে স্পিডের আদলে তৈরি নকল ও ক্ষতিকর স্পাইডার পানীয় জব্দ করে ধ্বংস করা হয়। তারা অত্যন্ত গোপনে এই পণ্যগুলো উৎপাদন করতো। এসময় ৫০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ পণ্য ধ্বংস করা হয়েছে। এই ধরনের পণ্য আর উৎপাদন করবে না এমন মুচলেকা দিয়েছে মালিক। করলে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

অভিযানে পাবনা জেলা ব্যাটেলিয়িনে একটি দল,ক্যাব, নিরাপদ ফুড ও এনএসআই সহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন