বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম

ইউ বি টিভি ডেস্ক

দেশে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে।

নতুন দামে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকা থেকে বেড়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়িয়ে ১৭৭ টাকা করা হয়েছে।এ ছাড়া পাম তেলের দাম লিটারপ্রতি ১৩ টাকা বেড়ে ১৬৩ টাকা হয়েছে।

একই সঙ্গে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা।

ভোক্তারা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশে নিয়মিতভাবে দাম বাড়ানো হচ্ছে। এর পেছনে কাজ করছে অদৃশ্য সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ আরও চাপে পড়ছে, অথচ বাজারে তেল ঘাটতি নেই।

কোথায় থামবে এই সিন্ডিকেটের দৌরাত্ম্য…?

বিশ্লেষকদের মতে, দেশে কাঁচা তেলের আমদানি মূল্য কমলেও নির্ধারিত দাম বাড়ানোয় স্পষ্টভাবে সিন্ডিকেটের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।
সরকারের উচিত বাজার মনিটরিং জোরদার করা, নইলে সাধারণ মানুষকে আরও দীর্ঘদিন এই সিন্ডিকেটের খেলার বলি হতে হবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন