শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬

বিরল রোগে আক্রান্ত শিশু রাজন, চিকিৎসায় সহায়তা চায় পরিবার

‎মোঃ জিয়াউল হক, স্টাফ রিপোর্টার

নেত্রকোণার জেলা বারহাট্টা উপজেলার সদর ইউনিয়নের নোওয়াগাঁও গ্রামের বাসিন্দা যতন ফকিরের ছেলে রাজন বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সারা শরীরে বানরের মতো বড় বড় লুম্বা হচ্ছে বিরল রোগে আক্রান্ত রাজনের জীবনকে অনিশ্চিত করে দিয়েছে। যতন ফকিরের ছেলে শিশু রাজন বাঁচতে চায় বিনা চিকিৎসায় দিন কাটাচ্ছেন। কোনো ধরনের উপার্জন না থাকায় সংসারেও দেখা দিয়েছে অভাব-অনটন। পরিবারটি খুবই অর্থ সংকটে পড়েছে।
‎
‎চিকিৎসকরা জানিয়েছেন, রাজনকে উন্নত চিকিৎসা করাতে পারলে তার রোগ প্রতিরোধ সম্ভব। এ জন্য প্রয়োজন বড় অঙ্কের অর্থ, যা পরিবারের একার পক্ষে জোগাড় করা সম্ভব নয়।
‎
‎এ অবস্থায় রাজনের পরিবার সমাজের হৃদয়বান, বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে আবেদন জানিয়েছে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতে।
‎
‎
‎
‎
‎এ রাজন ৫ বছরের শিশু জন্ম থেকে বিরল রোগে আক্রান্ত। চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় অনেক টাকার ইনজেকশন, যা সাম্যর পরিবারের নাগালের অনেক বাইরে।
‎
‎
‎রাজনের মা-বাবা সাধারণ মানুষের কাছে কাঁদতে কাঁদতে আবেদন জানিয়েছেন, আমি চাই আমার ছেলে সুস্থ হোক, স্বাভাবিক জীবনে ফিরুক। আপনাদের সামান্য সাহায্যেই আমার ছেলের প্রাণ বাঁচতে পারে।
‎
‎
‎রাজনের জন্য অর্থসহায়তা পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। তাকে সহায়তা করতে মোবাইল ব্যাংকিং নম্বর সরবরাহ করা হয়েছে। হলো-যতন ফকির, মোবাইল (নগদ) ০১৭৯৫-১৯৪৩০৫
‎

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন