ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় আবারও রাজীব পরিবহনের গাড়ির ধাক্কায় ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা।
আজ সোমবার বিকাল ৫ টা অনুমানি ছত্রাশিয়া বাজার পাম্পের সামনে রাজীব গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি ছত্রাশিয়া মাছের আড়তে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় জড়িত রাজীব পরিবহনের গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল।
উল্লেখ্য, একই রাজীব গাড়ি সম্প্রতি আরও একটি দুর্ঘটনায় জড়িয়ে ছিল বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, এই রুটে রাজীব পরিবহনের গাড়িগুলো প্রায়ই বেপরোয়া গতিতে চলাচল করে, যার কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে দিন দিন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং যান চলাচল স্বাভাবিক করে।

