বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন শহিদুল আলম

ইউ বি টিভি ডেস্ক

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন লেখক, আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। মুক্তির পর টার্কিশ এয়ারলাইন্সের (টিকে-৬৯২১) একটি ফ্লাইটে শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে শহিদুল আলমের ইসরায়েল থেকে ইস্তাম্বুলে পৌঁছানোর কথা রয়েছে।

শুক্রবার বিকেলে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

আবুল কালাম আজাদ মজুমদার জানান, তুর্কি সূত্র জানিয়েছে, টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট টিকে-৬৯২১ স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইস্তাম্বুলে অবতরণ করার কথা রয়েছে।

এদিকে ইসরায়েল থেকে শহিদুল আলমের মুক্তি ও দেশে প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন