রবিবার, ২৯ মার্চ ২০২৬

স্বাধীনতা

মোঃ শাহজাহান বাশার

স্বাধীনতা মানে মুক্ত আকাশ,
মনের ডানা মেলে উড়ার আশ্বাস।
নিজের ভাষা, নিজের সুর,
নিজের ভূমিতে স্বাধীন ঘর।
স্বাধীনতা মানে মুক্তির গান,
শোষণমুক্ত এক নব প্রাণ।
লাল সবুজের পতাকার তলে,
জাগ্রত চেতনা হৃদয় জুড়ে।
রক্তের বিনিময়ে অর্জিত ধন,
শহীদের আত্মা, জাতির জীবন।
তাদের ত্যাগে গড়া এই পথ,
স্বাধীনতার মানে এক মহৎ শপথ।
তবু কি সত্যি স্বাধীন আজ?
দারিদ্র্য, অন্যায়, শোষণের সাজ।
স্বাধীনতা যদি মেলে কেবল নামে,
তবে সে কি সত্যি বাঁচে মানুষের ঘামে?
তাই স্বাধীনতা মানে দায়িত্বও বটে,
ন্যায় প্রতিষ্ঠা, উন্নয়নের পথে।
মানবতার পতাকা উড়ুক চিরকাল,
স্বাধীনতা হোক সবার সমান আলোয় মালা।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন