পাবনার ঈশ্বরদীর সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড চাইল্ড একাডেমির হাতে খড়ি-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলার মানিকনগরে অবস্থিত অক্সফোর্ড চাইল্ড একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ডা. মো. আনোয়ার হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অক্সফোর্ড চাইল্ড একাডেমির পরিচালক আবুল কালাম আজাদ সাঈদ এবং সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক অপু আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী তসলিম আরিফ তুষার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাশুড়িয়া ডিগ্রি কলেজের আইসিটি প্রভাষক আলি শরীফ, সমাজসেবক হাবিবুল ইসলাম মহলদার, শাহিনুর রহমান শাহিন, শ্যামল হোসেন প্রামানিক, শোয়েব খা, সাংবাদিক ও শিক্ষা অনুরাগী খায়রুল বাশার মিঠু, এস এম শিশির মাহমুদ, সিয়াম রহমান ও সিনিয়র সহকারী শিক্ষক ঝর্ণা খাতুন।
এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ইসরাত জাহান লাবিবা এবং ইংরেজি ভাষায় বক্তব্য রাখে পঞ্চম শ্রেণির ছাত্রী নাফসিয়া জাহান।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে শিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা, সংস্কৃতি ও প্রযুক্তি জ্ঞানের গুরুত্ব তুলে ধরেন।
