শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারের লক্ষ্যে লিফলেট বিতরণ

ফাতিমা আক্তার মিম

ঝালকাঠি কাঠালিয়া উপজেলার ২৯ সেপ্টেম্বর ২০২৫ ইং সোমবার সকাল ৯টায় পাটিখালঘাটা ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারের লক্ষ্যে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঝালকাঠি জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জননেতা গোলাম আজম সৈকত।

এ সময় স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া জাগে। সাধারণ মানুষ রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচিকে স্বাগত জানিয়ে ধানের শীষের পক্ষে নিজেদের সমর্থন ব্যক্ত করেন।

কর্মসূচিতে কাঠালিয়া উপজেলা বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন