বুধবার, ১৮ মার্চ ২০২৬

কুমিল্লায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, নুরের ওপর হামলার বিচার দাবি

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব নুরুল হক নুরসহ শীর্ষ নেতাদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে কুমিল্লায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ জেলা শাখা।

শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ কর্মসূচি শুরু হয়। অবরোধ চলাকালে আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং “হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি”র দাবি জানান।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সরকারের প্রত্যক্ষ নির্দেশনা ও আশ্রয়ে বিরোধী দলের ওপর বারবার হামলা চালানো হচ্ছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “নুরুল হক নুর কিংবা দলের কোনো নেতাকর্মীর ওপর আবারো হামলা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উক্ত অংশে যান চলাচল প্রায় অর্ধঘণ্টা বন্ধ হয়ে যায়। এতে ব্যাপক যানজট সৃষ্টি হয়ে সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। পরে পুলিশের হস্তক্ষেপ ও আলোচনার মাধ্যমে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।

অবরোধ তুলে নেওয়ার পর পরিবহন চলাচল স্বাভাবিক হয়। তবে গণ অধিকার পরিষদের নেতারা আল্টিমেটাম দিয়ে জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার দায়ীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় কুমিল্লা সহ সারাদেশে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন