আজ ৩০শে আগস্ট শনিবার ভুয়াপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে কাদেরিয়া বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব ফজলুল হক বীর প্রতীক। মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার ও সাবেক জেলা কমান্ডার। জনাব আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন আমি চাইতে এসেছি তোমাদের কাছে তোমাদের সম্মান তোমাদের মর্যাদা তোমাদের নিরাপত্তা। দেশে আজ ভালো মানুষ নাই যারা আছে তারা কোনঠাসা । যার জন্ম না হলে বাংলাদেশ হতো না সেই বঙ্গবন্ধুর মাথার উপর পেশাব করেছে। মঞ্চ ৭১ সেখানে আমার বড় হয় আব্দুল লতিফ সিদ্দিকী গিয়েছিলেন সেখানে তার সম্মুখে লতিফ সিদ্দিকী গালি দেয়। এখন এই দেশে মুরুব্বিদের মর্যাদা নাই মুক্তিযোদ্ধাদের মর্যাদা নাই।

