বুধবার, ১৮ মার্চ ২০২৬

ফারুকী হত্যা: ১১ বছর গেল, বিচার শুরু হয়নি

 মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

২০১৪ সালের ২৭ আগস্ট ইসলামী বক্তা ও আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় নেতা নূরুল ইসলাম ফারুকী রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসায় কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। টেলিভিশন এবং বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করা এই ধর্মীয় নেতার হত্যাকাণ্ডের ১১ বছর পেরিয়ে গেলেও এখনও বিচার শুরু হয়নি।

মামলার তদন্ত শুরু করা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দীর্ঘ ১০ বছর পর, গত বছরের শেষ দিকে আদালতে অভিযোগপত্র জমা দিলেও সকল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরও অভিযোগ গঠনের শুনানি এখনও শুরু হয়নি।

মামলার বর্তমান অবস্থা

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানিয়েছেন, “মামলার বিচার দ্রুত শেষ করার জন্য রাষ্ট্রপক্ষ থেকে সকল প্রচেষ্টা চালানো হবে।”

পরিবারের দাবি ও প্রতিক্রিয়া

ফারুকীর ছেলে ফয়সাল ফারুকী বলেন,

“১১ বছর হয়ে গেছে। বাবার হত্যার বিচার পাইনি। ভরসা পাচ্ছি না যে বিচার পাব। তবুও আশায় আছি। কী কারণে আমার বাবাকে খুন করা হলো, মূল কারণটা, সত্যিটা জানতে চাই। হত্যাকাণ্ডের ইন্ধনদাতা, হোতা কারা, সেটাও জানতে চাই।”

ফারুকী ছিলেন চ্যানেল আই-এর ধর্মীয় অনুষ্ঠান ‘কাফেলা’ ও ‘শান্তির পথে’, মাই টিভির লাইভ অনুষ্ঠান ‘সত্যের সন্ধানে’ এর উপস্থাপক। এছাড়া তিনি ‘আহলে সুন্নাত ওয়াল জামায়াত’ বাংলাদেশের আন্তর্জাতিক সম্পাদক ও সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করতেন।

ফারুকীর মৃত্যু দেশের ধর্মীয় সম্প্রদায় ও সাধারণ জনগোষ্ঠীর মধ্যে শোকের ছাপ ফেলেছে। তবে ১১ বছর পেরিয়ে গেলেও বিচার না হওয়ায় পরিবার ও অনুসারীরা গভীর হতাশায় রয়েছেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন