বগুড়ার কাহালুতে ২৬ আগষ্ট মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কাহালু পৌর হাটে দেশ নায়ক তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কাহালু পৌর বিএনপি সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবু, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, প্রভাষক শাহাবুদ্দিন,পৌর বিএনপি অর্থ বিষয় সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাইফ, পৌর কৃষক দলের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ কুতুবশাহাবউদ্দিন বাবু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খাঁন, মোহাম্মদ আলী সুমন, আঃ হালিম বাদল, মিলন সরদার,পৌর কৃষক দলের সাংগঠনি সম্পাদক মিনার হোসেন প্রমুখ।
