দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট ২০২৫) সকাল ১১ টায় কল্যাণী উচ্চ বিদ্যালয়ের হল রুমে দিনাজপুর জেলা শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত
কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মোঃ মততাজ উদ্দিন।
বীরগঞ্জ উপজেলা সেক্রেটারি মোঃ মনজুরুল ইসলামের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ড. মুহাদ্দিস মোঃ এনামুল হক, জামায়াতে ইসলামী দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ছাত্রনেতা মোঃ মতিউর রহমান, জেলা শুরা সদস্য ও তারবিয়াত সেক্রেটারি মাওলানা মোঃ রবিউল ইসলাম ও জেলা অফিস সেক্রেটারি মাওলানা মোঃ সহিদুল ইসলাম খোকন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান এ কে এম কাওছার হোসেন, বীরগঞ্জ উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি মাওলানা মোঃ নজমুল ইসলাম, বীরগঞ্জ তালিমুল কুরআন বিভাগীয় সেক্রেটারি মাওলানা মোঃ সামাউন কবীর, উপজেলা সদস্য ও যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগীয় সেক্রেটারি মাওলানা মোঃ আজিজুর রহমান প্রমুখ।

