বুধবার, ১৮ মার্চ ২০২৬

‎কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রধান ফটকের শুভ উদ্বোধন

‎সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সমুজ আলী স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রধান ফটকের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতস সিংহ।

‎০৯ নং সুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ জাহান মাষ্টার, হাজী রাশিদ আলী মেমোরিয়াল গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা মুর্শেদ আলম,সমুজ আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অসীম মোদক,বগুলা রোছমদ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম,টেংরা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জোবায়ের হোসাইন মজুমদারসহ আরো অনেকে। এ সময় বক্তারা সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সেই সাথে তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহব্বান জানান।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন