বুধবার, ১৮ মার্চ ২০২৬

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাসিক পর্যালোচনা সভা, লালমনিরহাট জেলা পুলিশ

চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাট জেলা পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ ১৩/০৮/২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলার মান উন্নয়ন ও অপরাধ দমনের উদ্দেশ্যে এই সভা আয়োজন করা হয়।

লালমনিরহাটের সুযোগ্য পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম মহোদয় সভায় সভাপতিত্ব করেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, এ কে এম ফজলুল হক; সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, জয়ন্ত কুমার সেন’সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার তদন্তের অগ্রগতি এবং ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামীদের দ্রুত গ্রেফতারের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এই আলোচনার মূল লক্ষ্য ছিল জেলায় অপরাধ প্রবণতা কমিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন