রবিবার, ১৫ মার্চ ২০২৬

বগুড়ার গাবতলীতে প্রবাসীর স্ত্রীকে বিবাহের প্রলোভনে ধর্ষণ, টিএমএসএস গাবতলী শাখার এনজিও কর্মী আটক

আহসান হাবিব শিবলু, স্টাফ রিপোর্টার:

বগুড়ার গাবতলীতে বিবাহের প্রলোভন দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। পুলিশ টিএমএসএস গাবতলী শাখার এক এনজিও কর্মীকে আটক করেছে।

এজাহার সূত্রে জানা যায়, গৃহবধূর সাথে আটককৃত এনজিও কর্মীর পরিচয় হয় চলতি বছরের ২ জুন। তিনি কিস্তির টাকা সংগ্রহের সুবাদে ভুক্তভোগীর শ্বশুরবাড়িতে যাতায়াত করতেন। একপর্যায়ে তাদের মধ্যে মোবাইল ফোনে কথা বলা শুরু হয়। প্রবাসে থাকা স্বামীর অনুপস্থিতির সুযোগে এনজিও কর্মী বিবাহের প্রলোভন দিয়ে ভুক্তভোগীর সাথে সম্পর্ক গড়ে তোলেন।

অভিযোগে উল্লেখ করা হয়, তিনি কৌশলে গৃহবধূর কাছ থেকে নিয়মিত টাকা ও উপহার সামগ্রী গ্রহণ করতেন এবং বিভিন্ন স্থানে নিয়ে ঘোরাফেরার পাশাপাশি একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ গত ৮ আগস্ট দুপুরে গাবতলীর ভাঙ্গনপাড়া প্রশিকার মোড়ের টিএমএসএস অফিসের একটি কক্ষে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

ঘটনার বিষয়টি গৃহবধূ তার পরিবারকে জানালে তারা আত্মীয়-স্বজনের সাথে আলোচনা করে বিলম্বে থানায় অভিযোগ দায়ের করেন। এজাহারে দুইজন নারী সাক্ষীর নামও উল্লেখ রয়েছে।

গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত আসামীকে আটক করেছি এবং আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন