শনিবার, ৪ এপ্রিল ২০২৬

কালকিনিতে নকল প্রসাধনী মজুদ করে বিক্রয়ের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

অপি মুন্সী : শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন কোম্পানির ডিলার ব্যবসার আড়ালে নকল প্রসাধনী বিক্রয় করার অভিযোগে রানা হাওলাদার নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফ-উল-আরেফিন নেতৃত্ব ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানাযায়, পৌর এলাকার ২ নং ওয়ার্ডের চর ঠেঙ্গামারা পালরদি নদীর ব্রীজের পাশে একটি গোডাউনে বিভিন্ন কম্পানির ডিলারী ব্যবসার আড়ালে নকল প্রসাধনী পণ্য মজুদ করে বিক্রি করে আসছিল মেসার্স সুমাইয়া ট্রেডার্স মালিক রানা হাওলাদার। খবর পেয়ে ওই গোডাউনে অভিযান পরিচালনা করে তল্লাশি চালায় উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিন। পরে সেখানে বিপুল পরিমানে নকল সাবান পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫০ ধারায় ওই ব্যাবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইফু-উল-আরেফিন বলেন, এ ধরনের নকল পণ্য সরবারহকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন