বুধবার, ১৮ মার্চ ২০২৬

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে নওগাঁর রাণীনগরে সাংবাদিকদের মানববন্ধন

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যা চেষ্টার প্রতিবাদে নওগাঁর রাণীনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। রোববার বেলা ১১টার দিকে রাণীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দদের ব্যানারে উপজেলা পরিষদের গেটের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদের সভাপতিত্বে ও রহিদুল ইসলাম রাইপের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সাংবাদিক সাইফুল ইসলাম, ওহেদুল ইসলাম মিলন, সাহাজুল ইসলাম, সুকুমল কুমার প্রামানিক, আব্দুর রউফ রিপন, মামুনুর রশিদ, আওরঙ্গজেব হোসেন রাব্বী, কাজী রহমান প্রমুখ।

এ সময় বক্তারা- গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এছাড়া জড়িত সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানান।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে রাণীনগর উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন