বুধবার, ১১ মার্চ ২০২৬

ভাঙ্গুড়ায় বিএনপির মনোনয়ন প্রাপ্ত তুহিনের লিফলেট বিতরণ ও গণসংযোগ

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি

পাবনা-৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন ভাঙ্গুড়া পৌর সদরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।

শনিবার (২৬ জুলাই) সকালে পৌর সদরে তিনি এ গণসংযোগ চালান। এসময় তিনি সাধারণ মানুষের সাথে কুলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন এবং বিএনপির রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরে লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণ ও গণসংযোগ কালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহব্বায়ক মোঃ নুর মোজাহিদ স্বপন,সদস্য সচিব মোঃ জাফর ইকবাল হিরোক, ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মোঃ বরাত আলী,ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখিঁরুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক,উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক মোঃ শাহিনুর রহমান শাহিন, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু প্রমুখ।

এ সময় নেতারা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলনকে আরও বেগবান করতে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানো হচ্ছে। গণসংযোগের মাধ্যমে মানুষের মাঝে দলের বার্তা পৌঁছে দেওয়াই এ কর্মসূচির উদ্দেশ্য।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন