বুধবার, ১৮ মার্চ ২০২৬

নীলফামারীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৪

তপনদাস,নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন আহত হয়েছে ।

তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। আজ বুধবার সfড়ে ৩টায় সৈয়দপুর -দিনাজপুর মহাসড়কের সদর উপজেলার জাহাঙ্গীরের ইটভাটা পাশে (বসুনিয়া মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান , রংপুর থেকে ছেড়ে আসা সোনার তরী নামে একটি যাত্রীবাহী বাস দিনাজপুর যাচ্ছিল। পথিমধ্যে ঐ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে, সৈয়দপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।

দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ১৪ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে ‌। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন