আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন, বগুড়া বরাবরই শ্রমিক ও তাদের পরিবারের পাশে থেকে মানবিক সহযোগিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে। এই ধারাবাহিকতায় আজ বরিয়া হাট শাখার মরহুম সদস্য সারোয়ার মন্ডল-এর স্ত্রী সাজেদা বেগম-কে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়।
মরহুম সারোয়ার মন্ডল ছিলেন সংগঠনের একজন সৎ, পরিশ্রমী এবং প্রিয় সদস্য। সংগঠনের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং জান্নাতুল ফেরদৌস নসিবের দোয়া জানানো হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক মোঃ মিন্টু খান, সহ-সভাপতি শাজাহান আলী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সেলিম খন্দকার, সাংগঠনিক সম্পাদক আল আমিন, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম এবং কার্যকরী সদস্য আব্দুল মতিন।
নেতৃবৃন্দ জানান, মৃত সদস্যদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সংগঠনের নৈতিক ও মানবিক দায়িত্ব। এ ধরনের সহযোগিতা শুধু একটি দায়িত্বই নয়, বরং শ্রমিকদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ।
