জীবনে আমরা অনেক ধরনের মানুষের সঙ্গে চলি। কেউ নিজেদের নীতিতে অটল থাকে, আবার কেউ সময় ও সুবিধা অনুযায়ী নিজেদের অবস্থান পাল্টাতে থাকে। এই দ্বিতীয় শ্রেণির মানুষদেরই বলা চলে ব্যক্তিত্বহীন।
তাদের কোন স্থায়ী অবস্থান থাকে না, থাকে না মেরুদণ্ড। যেখানে সুবিধা, সেখানেই তারা মাথা নোয়ায়। আজ এক মুখ, কাল আরেক মুখ।
তারা নিজের স্বার্থ রক্ষার জন্য যেকোনো আদর্শ, যেকোনো সম্পর্ক ত্যাগ করতে পারে। বন্ধুত্ব, বিশ্বাস, এমনকি আত্মীয়তাও তাদের কাছে সাময়িক সুবিধার বিনিময়ে বদলানো যায় এমন কিছু।
এদের থেকে দূরে থাকাই শ্রেয়। কারণ, এরা শুধু নিজের রং বদলায় না, ধীরে ধীরে আশপাশের মানুষকেও বিষিয়ে তোলে। একজন ব্যক্তিত্ববান মানুষ যেমন তার চিন্তা, নীতি ও আচরণে স্থির থাকে, তেমনি সমাজের জন্য হয়ে ওঠে এক আলো। অথচ ব্যক্তিত্বহীনরা কেবল ছায়া হয়ে বেঁচে থাকে, যাদের কোনো দিশা নেই।
