রবিবার, ২৯ মার্চ ২০২৬

ছেলেরা কেমন?

গাজী মনি

‎যেমন জন্ম নেয়ার সাথে সাথেই সবাই ভবিষ্যতের চিন্তা করে।একটু বড়ো হওয়ার পরেই বই হাতে ধরিয়ে দেয়। আনেক স্নেহ ভালোবাসায় রাখে,কোন ভুল করলে বকাঝকাও করে আবার বেশি দুষ্টুমি করলে মার খেতে হয়। ফির কান্না করাতেই কিছু খেলনাও কিনে দেয়। আবার ভালোভাবে বুঝিয়েও দেয় ছেলে মানুষদের কাঁদা কাম্য নয়। তোমার চোখের পানি গুলো তোমার চোখেই বন্দি করে রাখতে হয়। তোমার চাওয়া গুলো তোমার মস্তিষ্কে আটকে রাখতে হয়। তোমার ভবিষ্যত তোমার রেজাল্টেই দেখতে হয়,তোমার পরিচয় তোমার কাপড় দেখেই বুঝতে হয়। তোমার সক্তি তোমার শরিল দেখে আর তুমি সুন্দর কি-না তা তোমার মুখ দেখেই বুঝে নিতে হয়। তোমার ব্যার্থতায় সবাই হাসবে এবং সফলতায় ভবিষ্যতের একটা ট্যাগ বসিয়ে দিবে।আবার তোমার ভালোবাসা কি সুন্দর ভাবে ছেরে যাবে আর তাকে পাওয়ার জন্য যা করেছো তা পাগলামি মনে করতে হবে। তোমার হৃদয় ভেঙ্গে যাওয়াতে বেচে থাকতে হিমসিম খাবে ,ভালোবাসা গলা টিপে মেরে ফেলতে হবে। তোমার আবেগ গুলোকে ফাঁসি দিয়ে দিতে হবে।
অতঃপর খুব সক্ত ভাবে ভাবতে হয়, তুমি ছেলে কাঁদা তোমার কাম্য নয়-!👤❤️‍🩹

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন