রবিবার, ২৯ মার্চ ২০২৬

একলা রাত

গাজী মনি

তুমি ছিলে—একটা গল্পের মতো,
হয়তো শেষ হতে চায়নি, তবু থেমে গেল।
শব্দহীন রাতগুলো এখন শুধু তোমার ছায়া ধরে রাখে,
আর আমি—একটা ফাঁকা পৃষ্ঠার মতো,
যে গল্প শেষ হয়েও অপূর্ণ রয়ে গেল।
কখনো ভেবো না, তোমার অভাব বুঝি মিটে গেছে!
তোমার বলা শেষ কথাগুলো এখনো বাতাসে ভাসে,
আমার নিঃশ্বাসে মিশে যায়,
আর আমি প্রতিবার ভাঙি—নিঃশব্দে, নিঃসঙ্গতায়।
যদি একদিন ফিরে আসো,
দেখবে, আমি আর আমি নেই।
শুধু একমুঠো অতীত পড়ে আছে দরজার সামনে,
যে দরজা আর খুলবে না…

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন