রবিবার, ২৯ মার্চ ২০২৬

পাথর দিয়ে হত্যা

রিকি শেখ

পাথর ছিল নীরব, ছিলো একগুঁয়ে, তার হৃদয়ে কি ছিলো দয়া কিংবা প্রেমে? কিন্তু হাতের ইশারায়, রাগে-ঘৃণায়, সে পাথরও উঠল এক নির্মম হিংসায়।
মানুষ, তুমি কোথায় হারালে মন? তোমার হাতে পাথর, চোখে আগুন! ভুলে গেলে কি তুমি, সে-ও মানুষ ছিলো, রক্তের রঙে সে মাটিও রঙিন হলো।
পাথর কি জানে হত্যা মানে কী? না-কি তা শুধুই তোমার রক্তাক্ত খেলা? ভেঙে গেলে সব সভ্যতার ছায়া, যখন পাথরই হয় মানুষের বিচারক-দায়া।
একটি হৃদয় থেমে গেলো চিরদিনের মতো, একটি কান্না বাতাসে আজও বয়ে যায় ক্ষত। পাথর তো নীরব, দোষ তবে কার?n তোমার নাকি আমার, না-কি এই সমাজটার?
পাথর দিয়ে মানুষ হত্যা- এ কেমন জয়? এ তো আত্মার পরাজয়, মানবতার ক্ষয়। এসো, ফেলে দেই পাথর – তুলি ভালোবাসা, মানুষের হৃদয়ে জ্বলুক আলোর ভাষা।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন